এখন লিনাক্স মিন্টে mintMenu → All applications → All/Internet → XChat IRC কিংবা উবুন্টুতে Applications → Internet → XChat IRC চালু করুন। এবার XChat ড্রপ-ডাউন মেনু থেকে Network List... বাটনে ক্লিক করুন (স্ক্রিনশট # ০১)।

স্ক্রিনশট # ০১
অতঃপর XChat: Network List উইন্ডোর Networks অপশন থেকে FreeNode নির্বাচন করে (স্ক্রিনশট # ০২) ডান পাশের Edit... বাটনে ক্লিক করুন। Favorite channels: ফিল্ডে আপনি যেই চ্যানেলটিতে প্রবেশ করতে চাচ্ছেন সেই চ্যানেলটির নাম টাইপ করুন। এখানে আমরা লিনাক্স মিন্ট বাংলাদেশের আইআরসি চ্যানেলটি উদাহরণস্বরূপ ব্যবহার করব। তাই Favorite channels: ফিল্ডে #linuxmint-bd টাইপ করে (স্ক্রিনশট # ০৩) Close বাটনে ক্লিক করুন।

স্ক্রিনশট # ০২

স্ক্রিনশট # ০৩
এবার XChat: Network List উইন্ডোর Connect বাটনে ক্লিক করুন। তাহলেই ফ্রিনোডের #linuxmint-bd চ্যানেলে প্রবেশ করবেন (স্ক্রিনশট # ০৪)।

স্ক্রিনশট # ০৪




3 টি মন্তব্য:
তোমার কম্পু কি লিনাক্স মিন্টে চলে না উবুন্টুতে? টিউটোটা বেশ হয়েছে।
http://a.imageshack.us/img821/6721/xnautilusdesktop001.png
এই ব্লগ, এর পোস্টসমূহ এবং এই সার্বিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশের মানুষের কাছে বাংলায় লিনাক্সের এই বাণী যে তুমি পৌছে দেবার প্রয়াস চালাচ্ছ, সেজন্য তোমায় জানাই অভিবাদন। দেশে লিনাক্সকে যারা 'promote' করছে, তুমি নিঃসন্দেহে তাদের মধ্যে একজন অন্যতম 'pioneer'..
একটি মন্তব্য পোস্ট করুন